1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে নকলা উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামে এবং নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে নালিতাবাড়ী উপজেলার মানিককুড়া গ্রামের হাজেরা খাতুন (৫৫) ঝড়-বৃষ্টির মাঝে স্থানীয় মাদরাসায় পড়ুয়া নাতনীকে আনতে হাজির মোড়ে যান। নাতনীকে নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অল্পের জন্য রক্ষা পায় তার নাতনী।

এদিকে নকলা উপজেলার বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দিন সমু (৫৮) দুপুরে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে যান। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com