1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হাফেজ মোজাহিদের পাশে অনেকেই, আরও সহযোগিতা প্রয়োজন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর নালিতাবাড়ীর হতদরিদ্র পরিবারের সদস্য হাফেজ মোজাহিদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন অনেকেই। তবে তার চিকিৎসায় আরও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবার।
জানা গেছে, বোন মেরুর ক্যান্সারে আক্রান্ত হাফেজ মোজাহিদ (১৭)। তিনি উপজেলার মরিচপুরান মৌলভীপাড়া গ্রামের হতদরিদ্র আব্দুল লতিফ এর ছেলে। বাবা-মায়ের সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে মোজাহিদ ৪র্থ। এলাকার মানুষের দান-অনুদানের টাকায় তিনি হাফেজি পাশ করেছেন। তার ইচ্ছা দাওরায়ে হাদীস পর্যন্ত পড়াশোনা করে মাওলানা হওয়ার।
কিন্তু গেল বছরের ডিসেম্বরে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন তিনি। এ রোগে আক্রান্ত হওয়ার পর থেকে পরিবারের জমানো অর্থ ও এলাকার মানুষের সাহায্য-সহযোগিতায় প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে চিকিৎসায়। তবে এতে কোন কাজ হয়নি। উপরন্তু ঈদ-উল-ফিতরের দিন থেকে তার অবস্থান অবনতি ঘটে। অনবরত বাম চোখ দিয়ে ঝড়তে থাকে রক্ত। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে তার চিকিৎসা সাহায্যে এগিয়ে আসেন অনেকেই। শনিবার (১৪ জুন) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তার খোঁজ-খবর নিতে যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন। এসময় তিনি নগদ অর্থ সহায়তা ছাড়াও পরবর্তীতে যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও গাজীপুরের টঙ্গীতে বসবাসকারী মরিচপুরানের ব্যবসায়ী ফরহাদ হোসেন নগদ অর্থ সহায়তা করেন। এছাড়াও এগিয়ে আসেন নাম প্রকাশে অনচ্ছিুক অনেকেই।
তবে চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসায় মোজাহিদের অন্তত ১৫ লাখ টাকা প্রয়োজন। ফলে অসহায় এ হাফেজের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬০১ নং ওয়ার্ডের ৭১ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নং-০১৯৩৩-৮১৫২৫২ (ব্যক্তিগত)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com