1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ মে, ২০২৫

সিলেট : টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। শনিবার (৩১ মে) দুপুর ১টার পর থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যায়। এতে সাধারণ মানুষের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের কাজলশাহ, মেজরটিলা, চৌহাট্টা, দরগাহ মহল্লা, পাঠানটুলা, হাওয়াপাড়া, লালাদিঘীর পার, ঘাসিটুলা, বন্দরবাজার, টিলাগড়, লামাবাজার ও সুবিদবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো জলাবদ্ধতার কবলে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী থেকে শুরু করে শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ।

দরগা মহল্লা এলাকার স্থানীয় বাসিন্দা আজমল আলী বলেন, বৃষ্টি হলেই আমাদের এলাকা প্লাবিত হয়। দুপুরের পর শুরু হওয়া বৃষ্টিতে আমার বাসায় পানি ডুকেছে। হঠাৎ আসা এই পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছি।

হাওয়াপাড়া এলাকার বাসিন্দা আফসানা রহমান বলেন, প্রতিবার বৃষ্টিতে জলাবদ্ধতা হয়। এইটা তো বন্যা নয়। সিটি করপোরেশন ড্রেন পরিষ্কার করার কথা বলে, কিন্তু বাস্তবে কিছু হয় না। আমাদের দুর্ভোগ যেন শেষ হয় না।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় পানি জমেছে। আমরা জরুরিভিত্তিতে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ চালাচ্ছি। তবে জলাবদ্ধতা কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বলেন, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com