1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বকশীগঞ্জে ইউপি সদস্যের অপবাদ ও সম্মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ১ জুন, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : সামাজিক যোগাযোগ মাধ্যম জামালপুরের প্রকাশিত সংবাদ (ফেসবুকে) মিথ্যাচার প্রচারের ফলে ইউপি সদস্য জিয়াউর রহমান ও মেরুরচর ইউনিয়ন পরিষদের মানহানি হয়েছে বলে দাবী করে এর প্রতিবাদে শুক্রবার (৩০ মে) বেলা ১১টায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেম্বার জিয়াউর রহমান ও তার পরিবার।

জিয়াউর রহমান (জিয়া) মেম্বার জানান, এই লুৎফর ও লুৎফরের চাচা ভিক্ষু কে নিয়ে আমার বিরুদ্ধে মান সম্মানহানি অভিযোগ করেছে। তারা বলেছে, আমি নাকি চালের কার্ড বানিয়ে দেওয়ার কথা বলে ৮০০০ টাকা নিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। এর পরিপ্রেক্ষিতে ওরা আমার বাড়িতে এসে ঝাড়ু দিয়ে আমাকে মারধর করে আমি তাতে কিছু না বলে তাদের ফিরিয়ে দেই। এই ভিক্ষু সাধুরপাড়া ইউনিয়নের ভোটার ছিল। সে নদীভাঙ্গা এলাকার লোক। আমি পরবর্তীতে তার কার্ডটি ট্রান্সফার করে মেরুরচর এলাকায় নিয়ে আসি এবং বয়স্ক ভাতার কার্ড বানিয়ে দেই। আমি তাকে মাসে মাসে চালের ব্যবস্থা করে দেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বলে একটি কার্ড বানিয়ে দেই। এবার সে আমার কাছে চালের কার্ড চাইতে আসে যেহেতু কার্ডটাতো কারো নামের না, তাই আমি তাকে কার্ড দিতে পারি নাই নাম ঠিকানা সিরিয়াল নাম্বারও জানি না।

তিনি বলেন, যেহেতু জায়গা জমি নিয়ে পূর্বে শত্রুতা ছিল। এতেই ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা লুৎফর এ বিষয়টি মিটমাট করবে বলে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে তাতে আমি রাজি না হলে আমার সহজ সরল বোনকে টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। যা আমার মান সম্মানে ব্যাপক আগাত লেগেছে। আমি এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি প্রশাসনের নিকট তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের দাবি জানাই।

ফেসবুকে অপপ্রচারের যে ভিডিও ধারণ করা হয়, সে বিষয়ে অনিমা বেগম সংবাদ সম্মেলনে বলেন, আমি এই ভিডিও ধারনের ব্যাপারে কিছুই জানি না। আমাকে নিয়ে যে ভিডিও ধারণ করা হয়েছে, তা মিথ্যা এবং বানোয়াট। এর তীব্র নিন্দা জানাই। মেম্বার একজন সৎ ব্যক্তি। তাকে ফাঁসানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com