
মনজুরুল হক, স্টাফ রিপোর্টার : “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ পালিত হয়েছে।
রবিবার (১ জুন) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) অনুপ্রাণিত সচেতন নাগরিক কমিটি নালিতাবাড়ীর উদ্যোগে এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকের সঞ্চালনায় ও সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি এন.এম সাদরুল আহসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
এসময় সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, আরডিএস এর প্রোগ্রাম অফিসার আব্দুল হালিম, এসিজি সদস্য রুহুল সিদ্দিকী রুমান, ইয়েস সদস্য শাহিন আলম বক্তব্য রাখেন। বক্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক পলিথিনের বিকল্প কিছু ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন।