1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন সাবেক এমপি রুবেল

  • আপডেট টাইম :: রবিবার, ১ জুন, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : ভারত সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় বন্য হাতির দল তাণ্ডব চালিয়েছে। বন্য হাতির তাÐবে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও হালচাটি এলাকার পাঁচটি বাড়ি-ঘর, গাছপালা, ফসলসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

রবিবার (১ জুন) দুপুরে বন্য হাতির তাÐবে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও ফসলের মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এ সময় দরবেশতলা এলাকার শ্রমিক মো. মোস্তফাকে ঘর-বাড়ি সংস্কারের জন্য দুই বাÐেল ঢেউটিন ও নগদ পাঁচ হাজার টাকা এবং আব্দুল জলিলকে এক বাণ্ডেল ঢেউটিন ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। এছাড়া হালচাটি এলাকায় বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মোকাম্মেল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, গত একমাসের বেশি সময়র ধরে সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় বন্য হাতির দল তাÐব অব্যাহত রেখেছে। এসব খবর গণ্যমাধ্যমে প্রচারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে। পরে তার নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছি। সাধ্যমত আমরা সবাই পাশে আছি, আগামী দিনেও পাশে থাকব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com