1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকার উদ্দেশ্যে গরু নিয়ে ইসলামপুর ছাড়লো ক্যাটল স্পেশাল ট্রেন

  • আপডেট টাইম :: সোমবার, ২ জুন, ২০২৫

জামালপুর : জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় উদ্দেশ্য কোরবানির পশু ৫শত টাকায় স্পেশাল ক্যাটল ট্রেনটি যাত্রা শুরু হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ৩টি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। প্রতি ওয়াগনে ১৬টি করে গরু নিতে খরচ হয় ৮ হাজার টাকা। গরু প্রতি গুণতে হয় ৫শত টাকা।

সোমবার (২ জুন) বিকাল সাড়ে চারটায় ইসলামপুর থেকে প্রথম ও সাড়ে ৫টায় দ্বিতীয় ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন রয়েছে।

এবছর ইসলামপুর থেকে ৭৫টি ওয়াগন বুকিং করেছে গরু ব্যবসায়ীরা। প্রতিটি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। সাড়ে চারটায় প্রথম ও সাড়ে ৫টায় দ্বিতীয় ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আগামীকাল বিকেলে তৃতীয় ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

গরু ব্যবসায়ী সুমন মিয়া বলেন, আগে ট্রাকে করে গরু নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হতো। বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগতো। ট্রাকে করে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে গেলে কোনো ঝাঁকি লাগে না। গরু নিয়ে আরামে ঢাকা যাওয়া যাবে।

ছাবের আলী বলেন- ট্রেনে গেলে আমাদের খরচ অর্ধেক লাগে। ট্রাকে গেলে বেশি খরচ ও ঝুঁকি বেশি থাকে। সেজন্য এসব এলাকার গরু ব্যবসায়ীরা এখন ক্যাটল স্পেশাল ট্রেনকেই বেশি পছন্দ করছে।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভালো সাড়া পাওয়া গেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com