1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছোট সাজ্জাদের স্ত্রীকে পাঁচ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২ জুন, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে নগরের চান্দগাঁও থানা এলাকায় নিহত হন হৃদয় চন্দ্র তরুয়া, মো. মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা রুজু হয়। মামলাগুলোর তদন্তে নেমে পুলিশ ওই ঘটনাগুলোতে লোকজন ও অস্ত্র সরবরাহের তথ্য পেয়েছে তামান্নার বিরুদ্ধে। এ কারণে ওই সব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদন করে তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছেন।

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর লাইভে এসে স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে মুক্ত করবেন বলে ঘোষণা দেন তামান্না। এরপর গত ৩০ মার্চ নগরের বাকলিয়া থানার অ্যাক্সেস রোডে একটি প্রাইভেটকারে গুলিতে দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয় কারাগারে সাজ্জাদের পাশাপাশি তার স্ত্রী তামান্নাকেও। পরে গত ১০ মে দিবাগত রাতে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com