1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরে এক ইলিশের দাম ১৩ হাজার টাকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

চাঁদপুর : চাঁদপুরে প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন মাছঘাটের একটি আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়।

এর আগে পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে। পরে আড়তদার আনোয়ার গাজীর গদিতে অন্তত ৩০ জনের অংশগ্রহণে প্রকাশ্যে নিলামে ইলিশটি বিক্রি করা হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, ইলিশটির ওজন ২ কেজি ৪৮০ গ্রাম। এটি ১৩ হাজার ৩৯০ টাকায় কিনে নেন হারুন মোল্লা নামে এক মাছ বিক্রেতা।

মাছটি কিনতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন হারুন মোল্লা। তিনি বলেন, এই বাজারে এবারই প্রথম এত বড় ইলিশ পাওয়া গেছে। আমার নির্দিষ্ট কিছু ক্রেতা আছেন ঢাকায়। তাদের কেউ এটি নিয়ে যাবেন।

হারুন মোল্লা জানান, স্থানীয় জেলেরা মাছটি হাইমচরের পদ্মা নদী থেকে ধরেছেন। পরে তারা ব্যাপারীর কাছে বিক্রি করে দেন। ওই ব্যাপারে আমাদের কাছে মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করেন।

ইলিশের এমন উচ্চমূল্যের বিষয়ে জানতে চাইলে মাছঘাটের ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, চাঁদপুরের মাছের বাজারে ইলিশের অনেকটা আকাল চলছে। প্রতিদিন যেখানে গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ আসার কথা, সেখানে বর্তমানে ৫-১০ মণের বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। এর জন্য দামও কমছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com