1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

৫ লাখ টাকা ঘুষ চেয়ে বরখাস্ত সেই এসআই

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জুন, ২০২৫

নাটোর : নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসীর নাম বাদ দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল করিমের ছেলে।

জানা গেছে, গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারে ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে মারধর করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় রুবেলের বাবা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনকে প্রধান করে থানায় মামলা করেন। এ ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্ব পান এসআই জাফর মৃধা।

আরও জানা গেছে, তদন্ত করতে চাঁচকৈড় বাজারে প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে যান এসআই। কথা বলেন ব্যবসা প্রতিষ্ঠানের দেখভাল ও ম্যানেজারের দায়িত্বে থাকা গোলাম রাব্বির সঙ্গে। কথোপথনে প্রবাসীর নাম প্রত্যাহারের কথা বলেন তিনি। পরে ২ জুন মুঠোফোনে প্রবাসী আসামির নাম প্রত্যাহারে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হবে বলে জানান।

বিষয়টি সামাজিকভাবে জানাজানি হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ এসআই জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে নিজ কর্মস্থল থেকে সরিয়ে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পুলিশ সদস্য হিসেবে কারও ঘুষ নেওয়ার অভিযোগ খুবই গর্হিত। আনিত অভিযোগে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com