1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এবার নেত্রকোনা সীমান্তে ৩২ জনকে পুশ ইন করল বিএসএফ

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জুন, ২০২৫

নেত্রকোনা : প্রথমবারের মতো নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২১ জন নারী, ৩ শিশু ও ৮ জন পুরুষ রয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিজিবি জানায়, বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকূড়া এলাকায় পুশ ইন করানো হলে তাদের আটক করে বিজিবি। আটকদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। তাদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলাসহ বিভিন্ন এলাকায়।

কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পরিষদ ডাক বাংলোতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।

নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, পুশ ইন ৩২ জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com