1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত পিকআপে আগুন

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জুন, ২০২৫

গাজীপুর : গাজীপুরে একটি চলন্ত পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে গরু নিয়ে আসা একটি পিকআপ ভ্যান ঢাকায় গরু নামিয়ে দিয়ে যাত্রী নিয়ে ফের রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে পিকআপটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ পিকআপের ইঞ্জিনে আগুন ধরে যায়। পেছনে থাকা যাত্রী, ট্রাকের চালক ও সহযোগীরা দ্রুত নেমে গিয়ে প্রাণে বেঁচে যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে মহাসড়কে স্থাপন করা ভূগর্ভস্থ গ্যাসের লিকেজ থেকে পিকআপের নিচে আগুন ধরে যায়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে যানজটের সময় পিকআপটি যেখানে দাঁড়িয়েছিল তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com