1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সালথায় ভারী বৃষ্টিতে ব্রিজে ধস, জনদুর্ভোগ চরমে

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জুন, ২০২৫

ফরিদপুর : ফরিদপুরের সালথা উপজেলায় ভারী বৃষ্টির ফলে একটি ব্রিজ ধসে পড়েছে। সালথা-মোন্তারামোড় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি অতিরিক্ত পানি ও স্রোতের কারণে ভেঙে পড়ে। প্রায় ২৫ বছর আগে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে লোকজনকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় ইজিবাইক চালক ফায়েজুর বলেন, গত রাতে ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। এখন যাত্রী পরিবহনে চরম সমস্যা হচ্ছে। আমরা দ্রুত এই ব্রিজটি মেরামতের দাবি জানাই।”

এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। দ্রুতই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্যা সমাধান হবে।

স্থানীয়দের দাবি, যেহেতু ব্রিজটি জনগুরুত্বপূর্ণ একটি অবকাঠামো, তাই দ্রুত সংস্কার কাজ শুরু না হলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com