1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদী সীমান্তে ২৫৪টি ভারতীয় বেনারসি জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ২৫৪টি উন্নত মানের বেনারসি শাড়িসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে।

গত সোমবার (২ জুন) গভীর রাতে বাবেলাকোনা রাবার বাগান এলাকা থেকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল এসব জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাবেলাকোনা রাবার বাগান এলাকায় অভিযান চালায়। এসময় একটি সিএনজি’র ভিতরে থাকা ২৫৪টি ভারতীয় বেনারসি শাড়ি জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত শাড়ি ও সিএনজি’র আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com