1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে ৬ বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৪ জুন) বেলা পৌণে দুইটার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম মীম। সে ওই গ্রামের জয়নাল আবদীনের কন্যা।

সূত্র জানায়, অন্য শিশুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আফাজ উদ্দিনের পুকুরপাড়ে বেলা পৌণে দুইটার দিকে খেলতে যায় মীম। দুইটার দিকে জনৈক রহিমা খাতুন পুকুর পাড়ে গেলে মীমের মরদেহ পানিতে ভাসতে দেখেন। এসময় আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে মীমকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com