
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৬)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলতে যায় স্বাধীন ও আরশাফুল। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিখোঁজের তিন ঘন্টা পর সন্ধায় ডোবা থেকে ওই দুই শিুর নিথর দেহ উদ্ধার করা হয়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।