1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বেপরোয়া গতির মোটরসাইকেল নদীতে পড়ে স্কুলশিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জুন, ২০২৫

মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) : ঈদের আনন্দ করতে বেরিয়ে মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নদীতে ছিটকে পড়ে মারা গেছে শুভ নামে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্র। আহত হয়েছে সঙ্গে থাকা রাফি নামে আরও একজন।

শনিবার (৭ জুন) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিশ্চিন্তপুর চেল্লাখালী স্টিলব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নন্নী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শুভ। নিহত শুভ চাঁদগাঁও গ্রামের দুবাই প্রবাসী আবুল খায়েরের ছেলে।

জানা গেছে, ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে শুভ তার বন্ধু রাফির সাথে ঘুরতে বের হয়। বিকেল পাঁচটার দিকে নন্নী-নালিতাবাড়ী সড়কের নিশ্চিন্তপুর স্টিল ব্রিজ এলাকায় এলে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নদীর প্রায় ৩০ ফুট গভীরে ছিটকে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় অবস্থা আশংকাজনক হওয়ায় শুভকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও রাফিকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথে শুভ মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com