1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এতিমদের সাথে ঈদ পুনর্মিলনী করলেন বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় বিএনপি দলীয় নেতাকর্মীদের নিয়ে ছোট হুজুরের মাদ্রাসার এতিম শিশুদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

৯ জুন দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা মোহসেনিয়া ছোট হুজুরের মাদ্রাসা প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোড়লগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আফজাল হোসেন জমাদার, বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক তালুকদার, সাবেক সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী, আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু ও শ্রমিক দলের সেক্রেটার মোঃ সুজন।

বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এ সময় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস আগামী নির্বাচনে তারিখ ঘোষণা করেছেন তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করতে হবে। আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছি।

এ সময় তিনি আরো বলেন, শরণখোলার মানুষের সাথে আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com