1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পোল্ট্রি খামারের বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জুন, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পোল্ট্রি খামারের জিআই তারের বিদ্যুতায়িত বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের অদূরে কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান ওই মহল্লার সোহেল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে আসাদুজ্জামানসহ কয়েকজন শিশু স্থানীয় ফারুক মিয়ার পোল্ট্রি খামারের পাশে থাকা খেজুর গাছ থেকে খেজুর পারতে যায়। খেজুর পারা শেষে আসার সময় পোল্ট্রি খামারের জিআই তারের বেড়ায় হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই শিশু আসাদুজ্জামান মারা যায়। পরে সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্বজনেরা আসাদুজ্জামানের মরদেহ উদ্ধার করেন। ওই তারে আগে থেকেই বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল বলে জানা গেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com