1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মানিকগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জুন, ২০২৫

মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাজার বণিক সমিতি।

বুধবার সকাল ৯টায় ঝিটকা বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফার্মেসি, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান ছিল। ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. সোলাইমান মিয়া বলেন, আমরা খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও আরও কয়টি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com