1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : সমবয়সী অন্য শিশুদের সাথে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুতায়িত অটোরিকশায় স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে সালমান ফারসি নামে ৮ বছর বয়সী এক শিশু।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ফারসি ওই গ্রামের ইলিয়াস হোসাইনের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতিবেশি চাচার বাড়িতে অপর কয়েকজন শিশুর সাথে লুকোচুরি খেলতে যায় সালমান। খেলার একপর্যায়ে লুকাতে গিয়ে ওই বাড়িতে চার্জে লাগানো অটোরিকশার লাইন স্পর্শ করে শিশু সালমান। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com