1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

খেলনা পিস্তল দিয়ে দোকানে হামলা, দুই কিশোর আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় খেলনা পিস্তল দিয়ে দোকানে হুমকি ও হামলার ঘটনায় দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৩ জুন) দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক কিশোররা হলো- গফরগাঁও উপজেলার বারোবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিফাত (১৬) এবং চারিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সাদিকুল ইসলাম (১৭)।

ভুক্তভোগী দোকান মালিক মেহেদী হাসান জানান, তিনজন কিশোর হঠাৎ দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে আমাকে হুমকি দেয় এবং দোকানে হামলা চালায়। তারা দোকান বন্ধ করতে বলে। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুজনকে আটক করা সম্ভব হয়, তবে একজন পালিয়ে যায়। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই কিশোরকে হেফাজতে নেয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আটক কিশোরদের কাছে থাকা পিস্তলটি খেলনা ছিল। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com