1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভিপি নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পাতাবুনিয়া বটতলা বাজারে গতকাল বৃহস্পতিবার (১২ জুন) রাতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে বাউফলে মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বাউফল উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বাউফল থানার সামনে মানববন্ধন কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাবিবুর রহমান, সদস্যসচিব শাকিল আহম্মেদ, ছাত্র অধিকার পরিষদের বাউফল উপজেলা শাখার সম্পাদক মো. নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে বাউফল পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে মহিলা কলেজ সড়কের পাশে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীর দ্বারা অবরুদ্ধ হন নুরুল হক। এর ঘণ্টা তিনেকের মাথায় সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

ফেসবুকে এক ভিডিও বার্তায় নুরুল হক জানান, বৃহস্পতিবার রাতে গলাচিপায় গণসংযোগ কর্মসূচি হিসেবে কালারাজা বাজারে একটি দলীয় কার্যালয় উদ্বোধন এবং কুমারখালী বাজারে একটি পথসভায় অংশ নেন তিনি। রাত ১০টার দিকে তার দলীয় কর্মী প্রয়াত বাদল মেম্বারের স্মরণসভায় অংশ নিয়ে গলাচিপার উদ্দেশে রওনা হন।

এ সময় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা অস্ত্রশস্ত্র নিয়ে তার পথ রোধ করেন, দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। তখনই তিনি জেলা পুলিশ সুপার ও গলাচিপা থানার ওসিকে বিষয়টি অবহিত করেন বলেও জানান নুরুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com