
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ার লিখন মিয়াকে প্রধান সমন্বয়কারী ও আলমগীর কবির মিথুনকে যুগ্ম সমন্বয়কারী করে জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ১৩ জুন শুক্রবার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।
শনিবার (১৪ জুন) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির তালিকাটি প্রকাশ করেন।
আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত অনুমোদিত কমিটিতে অন্যান্য যুগ্ম সমন্বয়কারীরা হলেন- লুৎফর রহমান লাজু, আর কে রেজা, ফিরোজ আহমেদ, এসএম রশিদ সিরাজী নিপুণ ও তারা ইসলাম।
সদস্য হিসেবে রয়েছেন- আরিফ সাফফারী, আল মামুন সরকার, রাশেদুল হাসান, মাজহার মেহেদী, আবু সালেহ, আশরাফুল আলম মোহন, আব্দুল মান্নান মাষ্টার, হুমায়ুন কবির আকাশ, মমিনুল ইসলাম আরব, রুহুল আমিন, জোবায়ের আহমেদ, সুজন মিয়া, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন, মনোয়ার হোসেন, সাব্বির হাসান জুয়েল, উম্মে হাবিবা, কাকন আহমেদ, জাহাঙ্গীর জালাল, শারমিন আক্তার ও সাদ্দাম হোসেন।
এ বিষয়ে যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন বলেন, জাতীয় নাগরিক পার্টিকে শেরপুর জেলায় ফুটিয়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।