
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জামালপুরের সদরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কার্যক্রমের আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ জুন) উপজেলার নরুন্দি প্রগ্রেসিভ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
নরুন্দি স্কুল এন্ড কলেজের শিক্ষক মহিদুর রহমান উল্লাসের সভাপতিত্বে এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন আরডিএস নালিতাবাড়ী অঞ্চলের সহকারী প্রোগ্রাম ম্যানেজার সাইদুর রহমান। সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র শীলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জামালপুর সদর উপজেলার সমাজসেবা অফিসার মদন গোপাল পাল, নরুন্দি স্কুল এন্ড কলেজের সম্পদ দে প্রমুখ।
উল্লেখ্য, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) সমৃদ্ধি কর্মসূচির আওতায় শিক্ষা, স্বাস্থ্য, যুবক, কিশোর-কিশোরী ও প্রবীনদের নিয়ে কাজ করছে।