1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে বাগেরহাটের ৩ হাজার জেলে

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জুন, ২০২৫

শরণখোলা : ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও বাগেরহাটের শরণখোলা ও মোংলা এলাকায় জালসহ মাছ আহরণের সরঞ্জামসহ ফিশিং ট্রলার নিয়ে সাগরে গেছেন জেলেরা। রূপালী ইলিশসহ ৪৭৩ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে এবার ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিলো সরকার।

বাগেরহাটের মৎস্য বিভাগ বলছে, বুধবার (১১ জুন) মধ্যরাতে মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষের খবরে স্বস্তি ফিরে আসে বাগেরহাটের সমুদ্রগামী জেলে পরিবারগুলোতে। জেলার প্রায় তিন হাজার জেলে বিগত দিনের ক্ষতি কাটিয়ে উঠবেন আশা করা হচ্ছে। আর বাগেরহাটের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কেবি ফিসারি ঘাটসহ শারণখোলা ও মোংলার জেলে, পাইকার, আড়তদারের হাঁকডাকে মুখর হয়ে উঠবে। তাই অধিক মাছের আশায় স্বপ্ন নিয়ে জেলেরা সাগরে মাছ শিকারে যাচ্ছেন।

বাগেরহাটের প্রধান ফিশারি ঘাটে দাড়িয়ে আব্দুল খালেক, সোবহান বেপারীসহ একাধিক জেলে জানান, প্রতিবছর সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালন করি আমরা। এ বছর ভারতের সাথে সমন্ময় করে ৫৮ দিনে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। আমরা আইন মেনেই নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যাচ্ছি। মাছ পেলে ধারদেনা পরিশোধ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com