1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শরণখোলায় নির্বাচন অফিসের কর্মচারীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জুন, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচন অফিসে কর্মরত বিথী আক্তার (২২) নামের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী তার ভাড়াটিয়া বাসায় সিলিং ফ্যানে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

গত ১১ জুন রাত বারোটার দিকে উপজেলার পশ্চিম কদমতলা এলাকার মহিলা মাদ্রাসা সংলগ্ন সৌদি প্রবাসী হেলাল পহলানের বাড়িতে এ ঘটনা ঘটে। বিথী আক্তার বাগেরহাট জেলা সদরের ৬ নং যাত্রাপুর ইউনিয়নের ৮ নং পাঁচুলী ওয়ার্ডের বাসিন্দা হান্নান শেখের মেয়ে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত এক বছরেরও অধিক সময় ধরে বিথী আক্তার শরণখোলা উপজেলা নির্বাচন অফিসে নারী পরিচ্ছন্নতা কর্মী হিসেবে (আউটসোর্সিং) কর্মরত রয়েছেন। সে উপজেলার কাছাকাছি পশ্চিম কদমতলার মহিলা মাদ্রাসা সংলগ্ন সৌদি প্রবাসী হেলাল পালনের বাড়িতে গত সাত মাস ধরে একা ভাড়া থাকে। ১০ জুন বিকেলে প্রবাসী হেলাল পহলানের স্ত্রী সাথে বিথী আক্তার নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলেন। কিন্তু তারপর তার সাথে আর কোন দেখা হয়নি। রাত বারোটার দিকে সে জানতে পারে তার ভাড়াটিয়া বিথী আক্তার ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশের। উপ-পরিদর্শক বিনয় কুমারের নেতৃত্বে পুলিশে একটি দল ঘটনাস্থলে আসেন। পরে তারা ঘরের দরজা ভেঙ্গে বিথির মৃতদে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার বিষয়ে কোন কিছু জানাতে পারেনি আশেপাশের প্রতিবেশীরা।

শরণখোলা নির্বাচন কর্মকর্তা ইনায়েত হোসেন বলেন, বিথী তার অফিসের একজন আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী তিনি ঈদের ছুটিতে থাকায় এ বিষয় কিছুই জানেন না।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, মৃতদেহ উদ্ধার করে থানায় রাতে রাখা হয়েছে। ১১ জুন সকালে পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com