1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জুন, ২০২৫

বগুড়া: বগুড়ায় স্কুলছাত্রীর সঙ্গে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোর কারণে বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। শনিবার (১৪ জুন) বিকেলে শহরের ফুলবাড়ী মধ্যপাড়া করতোয়া নদীর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শাকিল ( ৩২)। তিনি শহরের শিববাট্টি এলাকার মৃত হানিফের ছেলে। শাকিল রিকশাচালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত জিতু ইসলামসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক জিতু বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

নিহত শাকিলের মামা সিফাত হোসেন বলেন, আমার ভাগ্নে শাকিলের মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো জিতু ও তার সহযোগীরা। এক পর্যায়ে জিতু বিয়ের প্রস্তাবও দেয়। এতে শাকিল শনিবার সকালে প্রতিবাদ জানায় এবং জিতুকে একটা থাপ্পড়ও দেয়। পরে সকালেই জিতু ও তার সহযোগীরা শাকিলকে বেধরক মারধর করে। তখন ফুলবাড়ি এলাকা থেকে জিতুদের কাছ থেকে পালিয়ে এসে বাড়িতে অবস্থান করে। এরপর বেলা সাড়ে ৩টার দিকে জিতু ছয় থেকে সাতজন মানুষ নিয়ে মোটরসাইকেলে আমার ভাগ্নে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার এক ঘণ্টা পর জানতে পারি ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় নদীর ধারে শাকিল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, জিতু জেলা কমিটির সহ- সাধারণ সম্পাদক। জিতুর অপরাধের দায় সংগঠন নিবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ‘শাকিল হত্যার ঘটনায় জিতুসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশ কাজ করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com