1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ময়নাতদ‌ন্ত রি‌পো‌র্টে জানা গেল সুশা‌ন্তের মৃত্যুর কারণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুন, ২০২০

বিনোদন ডেস্ক : গতকাল রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়ি থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণায় জানায় পুলিশ। তবে আত্মহত্যা নাকি খুন, দিনভর তা নিয়ে চলে গুঞ্জন। এ অভিনেতার পরিবার এবং কাছের কয়েকজন বন্ধু সুশান্ত খুন হয়েছেন বলে দাবি করে সিবিআই তদন্তের দাবি জানায়।

তবে সোমবার সকালে ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। মুম্বাইয়ের কুপার হাসপাতালে তিনজন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত সম্পন্ন করেন। রিপোর্টে বলা হয়, ঝুলে পড়ার কারণে দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।

আজ সোমবার মুম্বাইতেই এ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। ইতিমধ্যে সুশান্তের বাবা ও পরিবারের অন্যান্যরা পাটনা থেকে মুম্বাই পৌঁছেছেন।

জানা গেছে, গত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত। রোববার আনুমানিক দুপুর পৌনে ১টার দিকে নিজের শোবার ঘরে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এর আগে প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলেন এই অভিনেতা। সুশান্তের সঙ্গে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করেছেন মহেশ শেঠি। তার সঙ্গে শেষ কথা হয়েছে এই অভিনেতার। তারও আগে সকাল সাড়ে নয়টার দিকে বোনের সঙ্গে কথা বলেছেন তিনি।

শনিবার রাতে নিজের বাসাতেই বন্ধুদের সঙ্গে গেট টুগেদার করেন সুশান্ত। সকালে দরজায় কড়া নাড়ার পর কোনো সাড়া না পেয়ে গৃহকর্মী চাবি দিয়ে দরজা খোলে। এরপর সুশান্তকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। পরবর্তী সময়ে পুলিশ ও অন্যদের খবর দেয়।

টিভি ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সুশান্ত। বড় পর্দাতেও সফল হয়েছেন। ২০১২ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় তার অভিষেক হয়। এরপর ‘পিকে’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিছোরে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ড্রাইভ’। নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। ‘দিল বেচারা’ সিনেমার শুটিং করছিলেন তিনি।

ইরফান খান, ঋষি কাপুরের মতো তারকাদের হারিয়ে ইতোমধ্যে শোকে বিহ্বল বলিউড। এর মধ্যে সুশান্তের মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com