1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী ‘নেশার টাকার জন্য’ ভাগনের বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ শাপলা চত্বর হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন চলনবিলে চায়না দুয়ারি জালে পোনা মাছ নিধন থামছে না সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় বড় পরিবর্তন ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

সিংড়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে জনসাধারণের চলাচল

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জুন, ২০২৫

নাটোর : নাটোরের সিংড়ায় চৌগ্রাম-তেরবাড়িয়া সড়কের রথবাড়ি এলাকায় সেতুর মাঝখানে গর্ত তৈরি হয়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে।

জানা গেছে, সেতুর মাঝে ভাঙা থাকায় প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে চলাচলকারী পথচারী ও যানবাহনগুলো। সতর্কতার জন্য চৌগ্রাম ইয়ুথ ক্লাবের উদ্যোগে সেতুর দুই পাশে ‘বিপদজ্জনক’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। ভাঙা সেতুটি ড্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, চৌগ্রাম দিয়ে মহাসড়কে যেতে বিকল্প রাস্তা থাকলেও জামতলী হাট ও স্কুলে যেতে এই রাস্তায় দূরত্ব অনেক কম। এজন্য এলাকার জনসাধারণ এই রাস্তাটি বেশি ব্যবহার করে থাকেন। চৌ-গ্রাম স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, শ্বশ্মান ও কেন্দ্রীয় কবরস্থানে যাওয়ার জন্য এই ভাঙা সেতু ব্যবহার করতে হয়। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে।

উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক জানান, ব্রিজটা অনেক পুরনো। অবকাঠামোও দুর্বল। সংস্কার করলে টেকসই হবে না, বিধায় নতুন ব্রিজ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাটি পরীক্ষাও হয়েছে।

নতুন করে ব্রিজ নির্মাণ করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

সিংড়ার উপজেলার ইউএনও মাজহারুল ইসলাম জানান, সেতুটি পরিদর্শনের জন্য প্রকৌশলীকে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com