1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত নির্ভিক সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সদস্য গোলাম রাব্বানী নাদিমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রোববার (১৫ জুন) বিকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, শহীদ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম প্রমুখ।

সভায় সাংবাদিক ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা নাদিম হত্যা মামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে স্থানীয় সাংবাদিক ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে নামিয়ে অন্ধকার গলিতে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু ও তার ছেলে সহ ২২ জনকে নামীয় আসামী করে মামলা দাযের করা হয়। এই মামলায় এখনো সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় হতাশা বিরাজ করছে সাংবাদিক নাদিমের পরিবারের মধ্যে হতাশ স্থানীয় সাংবাদিকরাও।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com