1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটপাট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এক ব্যবসায়ী ও তার স্ত্রী-সন্তানকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন—এলাকার তাতেঁর কাজে ব্যবহৃত মালামাল বিক্রি করা ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) ও মেয়ে রাকা খাতুন (১৪)।

স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বেলা ৩টার পর তাদের জ্ঞান ফিরলেও এখনো কথা বলার মতো অবস্থায় নেই। ফলে লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্রও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

ব্যবসায়ী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তাদের বিস্তারিত বলার অবস্থায় নেই, ফলে কিছু বোঝা যাচ্ছে না।

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে কামারখন্দ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেছে। থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com