
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ ২০টি চায়না দুয়ারী জাল, ২টি মশারী জাল ও ভীম জাল জব্দ করে সেসব আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সোমবার (১৬ জুন) উপজেলার মালিঝি, কাটাখালি ও বরবিলা থেকে এসব জাল জব্দ করা হয়।
সূত্র জানায়, মৎস্য অফিসার সারোয়ার হোসাইন মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আলোকে দিনভর উপজেলার মালিঝি নদী, কাটাখালী ও বরবিলা বিলে অভিযান চালিয়ে ২০টি চায়না দুয়ারী জাল, ১টি মশারী জাল ও ২টি ভীম জাল জব্দ করেন। পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে জানা গেছে।