1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শেরপুরে ডিবি হেফাজতে বিএনপি নেতা মৃত্যু: সাবেক পুলিশ সুপারসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
শেরপুর : ২০১২ সালে শেরপুরে ডিবি হেফাজতে জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী বাচ্চু (মেকার) মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ সুপার, সাবেক সহকারী পুলিশ সুপার, সাবেক ডিবি ওসিসহ ৩৪ জনের বিরুদ্ধে শেরপুর সদর আমলী আদালতে মামলা করা হয়েছে। শেরপুর আদালতে মামলাটি করেন নিহতের ছেলে মোকারুল ইসলাম মহন।
মঙ্গলবার (১৭ই জুন) দুপুরে  শুনানি শেষে শেরপুর সদর আমলী আদালতের বিচারক সুলতান মাহমুদ মিলন  মামলাটি পিবিআই পুলিশ সুপার জামালপুর কে তদন্তের জন্য আদেশ দেন।
আসামীরা হলেন- শেরপুরের সাবেক পুলিশ সুপার আনিছুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সাবেক অফিসার ইনচার্জ গোয়েন্দা সংস্থা (ডি.বি) নজরুল ইসলাম,  সাবেক সেকেন্ড অফিসার গোয়েন্দা সংস্থা (ডি.বি) জহুরুল ইসলাম, সাবেক এসআই (পুলিশ ফাঁড়ি) নজরুল ইসলাম, সাবেক এসআই গোয়েন্দা সংস্থা (ডি.বি) রিয়াদ হোসেন, সাবেক এমপি (শেরপুর-১) ও হুইপ আতিউর রহমান আতিক, সাবেক এম.পি. ও মহিলা আওয়ামীলীগ সভাপতি ফাতেমাতুজহুরা শ্যামলী), আরিফ রেজা, শুভ রেজা, আনোয়ারুল হাসান উৎপল, শ্রী চন্দ্রন সাহা, তরিকুল ইসলাম রাজু, আমিরুল ইসলাম, শরিফুল রহমান শরিফ, মোহাম্মদ আলী, শহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, আঃ আলিম, জাহাঙ্গীর আলম, আষীষ কুমার সুর, মাসুদ রানা, বেলাল হোসেন, সাইদুল ইসলাম (সাইদ), মাহবুবা রহমান শিমু, মনিরুজ্জামান মিলন তালুকদার, আব্দুল হামিদ, শামীম আরা বেগম, হাজী মোশারফ, চানু মিয়া, সেতু দত্তসহ আরও অনেকে।
মামলা সূত্রে জানা যায়, তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান ও সাবেক এমপি আতিউর রহমান আতিক এর নির্দেশে তৎকালীন ডিবি ওসি ও কয়েকজন কনস্টেবল সহ গত ২০১২ সালের ৩ ডিসেম্বর সোমবার রাত ১১:৩০ মিনিটে শহরের সজবরখিলা মহল্লার তার নিজ বাড়ী থেকে আবু বক্কর সিদ্দিকী বাচ্চুকে ডিবি অফিসে নিয়া যাওয়া হয়। ৪ ডিসেম্বর রাত আড়াইটার সময় আবু সিদ্দিকী বাচ্চুর নিথর দেহটি তার বাড়িতে রেখে যায় পুলিশ।
পরিবারের অভিযোগ, আবু বক্কর সিদ্দিকী বাচ্চু ডিস ক্যাবলের ব্যবসা ও পাশাপাশি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার নামে পূর্বে কোন মামলা ছিল না। তাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের লোকজন পূর্বপরিকল্পিতভাবে ডিবি হেফাজতে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা মাননীয় সরকারের কাছে এই হত্যায় জড়িত আসামীদের কঠিন শাস্তির দাবি করছি।
নিহতের ছেলে মোকারুল ইসলাম মোহন সাংবাদিকদের বলেন, বাবাকে হত্যা করার পর পুলিশ পাহারায় জানাজা এবং দাফন সম্পন্ন করা হয়। আমরা মামলা করতে পারি নাই। মামলা না করার জন্য পুলিশ সবসময় আমাদের ভয়ভীতি দেখাতো এবং আমাদের তিন ভাইকে বিভিন্ন মামলায় দিয়ে হয়রানী করেছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
বাদীপক্ষের আইনজীবি আব্দুল আজিজ সজীব রানা বলেন, এই ঘটনায় নিহতের  ছেলে মোহন বাদী হয়ে সাবেক পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার এবং ডিবি ওসি ও কয়েকজন কনস্টেবলসহ ৩৪ জনের নাম উল্লেখ করে আাদালতে একটি মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com