1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্রীবরদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাছের প্রজেক্ট থেকে দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জুন, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শেরপুরের শ্রীবরদীতে একটি মাছের প্রজেক্ট থেকে স্বপ্না এবং সকাল নামে ৬ ও ৭ বছর বয়সী প্রতিবেশি দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (১৮ জুন বুধবার) সকাল নয়টার দিকে উপজেলার বটতলা মৃধাবাড়ি এলাকার জনৈক মস্তুফার মাছের প্রজেক্ট থেকে ওই মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। শিশু স্বপ্না উপজেলার তিনানী ছনকান্দা বেতালবাড়ি এলাকার স্বপন মিয়ার কন্যা এবং সকাল একই এলাকার সেলিম মিয়ার কন্যা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিবেশি ওই দুই কন্যাশিশু মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে খেলাধূলা করতে বেরুয়। সবশেষ বেলা পৌণে একটার দিকে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে বটতলা বাজারের একটি সিসি ক্যামেরার ফুটেজে তাদের দেখা যায়। এরপর তাদের আর কোন উপস্থিতি কোথাও পাওয়া যায়নি।
এদিকে বাড়ি থেকে নিখোঁজের পর থেকেই পরিবারের লোকজন শিশু দুটিকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বুধবার সকাল নয়টার দিকে বাড়ি থেকে প্রায় সোয়া কিলোমিটার দূরে জনৈক মস্তুফার মাছের প্রজেক্টে তাদের মরদেহ নগ্ন অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে এ মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com