1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে করোনা রোগীর মৃত্যু : জেলায় মোট আক্রান্ত ১৮৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

শেরপুর : শেরপুরে ছানোয়ার হোসেন (৫৭) নামে এক করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে শেরপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় তিন করোনা রোগীর মৃত্যু হলো। তবে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ছানোয়ার ঢাকাতে পিডিবিতে চাকরী করতো। সে ঢাকা থেকে আক্রান্ত হয়ে শেরপুরে ১০ জুন নমুনা পরীক্ষা করতে দিলে ১২জুন তিনি করোনা পজিটিভ হন। তারপর থেকে তিনি বাসাতেই আইসোলোশনে ছিলেন। গতকাল সোমবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত পৌনে বারোটার দিকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে আজ ভোর রাতে তার মৃত্যু হয়।
এদিকে জেলায় মোট ১৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৯৫জন। এ পর্যন্ত মোট ২ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এসেছে ২ হাজার ৭৫৫টি নমুনার। প্রক্রিয়াধীন রয়েছে ১৮০টি নমুনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com