1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জুন, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে বল খেলতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবু সাঈদ (৮) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮জুন) সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দিকপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দিকপাড় গ্রামের সাদা খন্দকারের ছেলে। সে নিলক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা মনিরুল হোসেন জানান, আবু সাঈদ সকাল ৮ টার দিকে সহপাঠিতের সাথে বাড়ীর পাশে ফুটবল খেলছিলো। খেলার একপর্যায়ে বলটি মাঠের বাইরে চলে যায়। আবু সাঈদ বলটি আনতে গেলে সেখানে ডান পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com