1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

তালা ভেঙে প্রেসক্লাব দখলের হুংকার বিএনপি নেতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মৌলভীবাজা : মৌলভীবাজার প্রেসক্লাবের তালা ভেঙে দখলে নেওয়ার হুংকার দিয়েছেন মতিন বক্স নামের এক বিএনপি নেতা। প্রেস ক্লাব দখলে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসা মতিন বক্স জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

সোমবার (১৬ জুন) রাতে জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে জেলার মূলধারার জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীদের নিয়ে নানা তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্যের পর তিনি এই হুমকি দেন।

তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও দাপুটে আচরণে ক্ষুব্ধ হন জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

পরে বিষয়টি নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরি সভায় বসেন। সভায় বক্তারা, মতিন বক্সের বক্তব্যকে ‘দায়িত্বহীন ও উসকানিমূলক মন্তব্য’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সাংবাদিকদের ধৈর্য্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

পরে এ ঘটনায় প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মতিন বক্সের হুমকির প্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং প্রেসক্লাবেও হামলার আশঙ্কা রয়েছে।

জিডিতে আরও বলা হয়, সম্প্রতি একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে মতিন বক্সের বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টের জেরে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। নিজের ফেসবুক আইডি থেকে ও তার অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের ছবি ব্যবহার করে চালানো হচ্ছে অপপ্রচার। এমনকি দেখে নেওয়ার হুমকি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, ‘বিএনপি কখনোই স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করে না। মতিন বক্সের বক্তব্য তার ব্যক্তিগত মত। দলীয়ভাবে আমরা এই বক্তব্যকে সমর্থন করি না। বিষয়টি আমরা ফোরামে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

জেলার সিনিয়র সাংবাদিকরা বলছেন, ‘মতিন বক্সের এই বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং সংবিধান ও গণতন্ত্রবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com