1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হত্যার পর ছেলের মরদেহ ড্রেনে ফেলে দেয়ার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকার ড্রেন থেকে গত মঙ্গলবার (১৭ জুন) বস্তাবন্দি অবস্থায় জনি সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার একদিন পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত যুবকের বাবা-মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে ফতুল্লার লালখা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নিহত যুবকের বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)।

এদিকে, জনির মরদেহ উদ্ধারের পর পুলিশ রহস্য উদঘাটন করতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে বাবা-মায়ের জড়িত থাকার প্রমাণ মেলে। পরে পুলিশ বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, নিহত জনি সরকার মাদকাসক্ত এবং বখাটে স্বভারের ছিল। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত সে তার বাবা-মাকে চাপ প্রয়োগসহ মারধর করতো। গত সোমবার (১৬ জুন) রাতেও টাকার জন্য খারাপ ব্যবহার করে।

ঘটনার দিন রাত সাড়ে ১০ টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়ে। ঘুমন্তবস্থায় রাজু সরকারকে প্রথমে রুটি বানানোর কাঠের তৈরি বেলুন দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে। এতে জনি সরকার অচেতন হয়ে পড়লে নিহতের বাবা শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে।

পরে রাত দুইটার দিকে হাত-পা বেঁধে একটি বস্তায় ভরে নিহতের বাবা নিজেই মাথায় করে লালখা মোস্তফার বাড়ীর গলির ড্রেনে ফেলে রেখে যায়।

এদিকে, পুলিশ লাশ উদ্ধারের পর নিহতের বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত নেমে সিসি ফুটেজের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের বাবা-মাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে ঘটনার বর্ণনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com