1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে কয়লাবোঝাই ট্রাক, যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জুন, ২০২৫

পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে কলারন-সন্ন্যাসী-মোরেলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে এ দুর্ঘটনায় ট্রাকের কেউ আহত হননি।

শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের ওপর নির্মিত সেতু ধসে পড়ে।

জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই ট্রাক পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে যায়। এতে ইন্দুরকানি, কলারন সন্ন্যাসী হয়ে মোরেলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী। বর্তমানে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ইন্দুরকানি মালবাড়ির এ ব্রিজটি অনেক দুর্বল ছিল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লাভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com