1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জুন, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান জানান, ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এবং হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত হন চারজন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। নিহত সবাই অটোরিকশার যাত্রী। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com