1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এনসিপির নাগরিক সমাবেশের জন্য স্ত্রীর গয়না বিক্রি করলেন একজন সমর্থক

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জুন, ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে সাংগঠনিক কাঠামো মজবুতকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে নাগরিক সমাবেশের খরচ বহনের জন্য স্ত্রীর গয়না বিক্রি করেছেন এনসিপির একজন সমর্থক।

শনিবার (২১ জুন) বেলা ১১টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব মো. মাহিন সরকার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। সেই পোস্টে দেখা যায়, একজন এনসিপি সমর্থক মাহিন সরকারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘লিডার, বউয়ের গয়না বিক্রি করলাম। প্রোগ্রামের পোলাপানের খরচের জন্য।’ জবাবে মাহিন সরকার লিখেন, ‘কি বলেন? ওটা ফেরত নেন। আমি ম্যানেজ করব, এখনই ফেরত নেন।’

উল্লেখ্য, শনিবার (২১ জুন) জাতীয় নাগরিক পার্টি বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের আয়োজনে সিরাজগঞ্জ জেলার আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. মাহিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আ. হান্নান মাসুদ।

স্ট্যাটাসটির সত্যতা নিশ্চিত করে এনসিপি নেতা মাহিন সরকার  বলেন, আমরা প্রচার-প্রচারণা চালিয়েছি। আমাদের ভালোবেসে তিনি স্ত্রীর গয়না বিক্রি করে সমাবেশে আসছেন। তবে আজকের সমাবেশ শেষে আমরা ডোনারদের কাছ থেকে তার খরচ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com