1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হালুয়াঘাটে এবার করোনায় আক্রান্ত হলো ৯ জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে এবার পুরুষ ও মহিলাসহ করোনায় আক্রান্ত হলো ৯ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ।

গত ১৪-ই জুন শনিবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এবং উপসর্গ ছাড়াও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা চৌদ্দজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৫ জুন রবিবার হালুয়াঘাটে ৪ জন, শাকুয়াইয়ের ৪ জন এবং গাজিরভিটা ইউনিয়নের ১ জনসহ মোট ৯ জনের করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মাঝে ৪ জন পুরুষ ও ৫ জন মহিলা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, আক্রান্তদের সকলকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়িতে জনস্বার্থে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য লাল নিশানা টানানো হবে।

উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল হালুয়াঘাটে প্রথম (কোভিড-১৯) করোনা রোগী শনাক্ত হয়।

– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com