1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিপুল পরিমাণ মাদকসহ রোহিঙ্গা তরুণ আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫

বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ১ লাখ ২০ হাজারটি ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার  বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী জামালের ঘের নামক স্থানে অবস্থান নেয় তারা। এরপর ব্যাগ হাতে সন্দেহভাজনকে চ্যালেঞ্জ করলে ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় প্রচলিত মাদক আইনে মামলা এবং পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম বলেন বলেন, ‘মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধসহ যেকোনও ধরনের আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com