1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মেলায় ৩২ কেজি ওজনের কাঁঠাল, নজর কাড়ছে দর্শনার্থীদের

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫

গাজীপুর : দেশজুড়ে খ্যাতি রয়েছে গাজীপুরের কাঁঠালের। বিশেষ করে স্বাদে-গুণে শ্রীপুর উপজেলার কাঁঠাল অন্যতম। এবার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জাতীয় ফল মেলায় ৩২ কেজি ওজনের একটি কাঁঠাল প্রদর্শনী করা হয়েছে। যা মেলায় আসা দর্শনার্থীদের নজর কাড়ছে।

রোববার (২২ জুন) শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর কর্তৃক আয়োজিত দিনব্যাপী জাতীয় ফল মেলায় মধু মাসের আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, জাম ও পেয়ারার সাথে প্রদর্শন করা অন্যান্য ফলের সাথে ৩২ কেজি ওজনের কাঁঠাল দর্শনার্থীদের নজর কেড়েছে। পাশাপাশি আরেকটি ৩০ কেজির কাঁঠালও নজর কেড়েছে।

আয়োজকরা জানিয়েছেন, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ের তেলিহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধ আব্দুল আউয়াল মৃধা বাড়ির একটি কাঁঠাল গাছে ৩২ কেজি ও শ্রীপুর পৌরসভার অপর এক কৃষকের গাছ থেকে ৩০ কেজি ওজনের কাঁঠাল সংগ্রহ করা হয়েছে।

ফল মেলায় আসা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান কামাল বলে, আমরা এখন অনেক দেশীয় ফল চিনি না। মেলায় ৩২ কেজি ওজনের কাঁঠাল আনা হয়েছে, তাই দেখতে এসেছি। বর্তমানে বাজারে ছোট কাঁঠালের ভিড়ে এমন বড় কাঁঠাল নজর কেড়েছে।

উপজেলা পরিষদ চত্বরে অন্য কাজে এসেছিলেন মাদ্রাসা শিক্ষক সোলায়মান মোহাম্মদ। তিনি বলেন, শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। এত বড় কাঁঠাল বহু আগে দেখা গেলেও এখন দেখা মেলে না। এত বড় কাঁঠালের গল্প মুরব্বিদের মুখেই শুনেছি। উপজেলায় অন্য কাজে এসে জাতীয় ফল মেলায় এত বড় কাঁঠালের প্রদর্শনী দেখে দেখতে এসেছি।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয়েছে জাতীয় ফল মেলা। মেলাতে দেশীয় ফলের প্রদর্শনী করা হয়েছে। পুষ্টির চাহিদা পূরণে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন প্রজাতি, বিভিন্ন স্বাদের ও কাঁঠালের মিষ্টতা অনেক বেশি। মেলায় প্রদর্শনা করা হয়েছে ৩২ কেজি ওজনের কাঁঠাল, যা আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। আমরা চেষ্টা করছি শ্রীপুর তথা গাজীপুরের কাঁঠালের ঐতিহ্য ধরে রাখতে। কৃষককে কাঁঠাল চাষে এ মেলা উদ্বুদ্ধ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com