1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সাংবাদিক সিরাজুল ইসলাম আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

ধোবাউড়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সংবাদদাতা ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকার প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মো: সিরাজুল ইসলাম আর নেই।

তিনি আজ (১৬ই জুন) ভোর সাড়ে পাঁচটায় ময়মনসিংহ নগরীর নেক্সাস হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর (আনুমানিক)।

গতকাল রাত দশটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক সিরাজুল ইসলামের মৃত্যুতে ধোবাউড়া তথা ময়মনসিংহের সাংবাদিক সমাজের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। সবার কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com