1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চাঁদাবাজি করে ধরা স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুন, ২০২৫

জামালপুর : জামালপুরে চাঁদাবাজির নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিবকে (৩৫) বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ জুন) দিবাগত রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার। হাবিবুর রহমান জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

তাকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর শহর শাখার সদস্য মো. হাবিবুর রহমান হাবিব দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক মো. হাবিবুর রহমান হাবিবকে শহরের সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার জানান, গত শনিবার হাবিবুর রহমানের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়। পরে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হাবিবুর রহমান হাবিবকে পদ থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, জামালপুর পৌর শহরের শাহাপুর এলাকার নজরুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী নজরুল ইসলাম এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। নজরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অভিযান চালায়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমানকে চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com