1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার, ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুন, ২০২৫

বগুড়া : বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ৬০০ কেজি মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করা হয়েছে। দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তকমা, কিসমিসসহ বিভিন্ন ধরনের এসব মসলার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। মেয়াদোত্তীর্ণ মসলা রাখার অপরাধে জাহাঙ্গীর স্টোরের নিকট থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে বগুড়া শহরের রাজা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। বগুড়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ।

আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া রাজাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মসলাগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মসলাগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা জনসম্মুখে ধ্বংস করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com