1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরে আড়াই কেজির ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুন, ২০২৫

চাঁদপুর : চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে আড়াই কেজির একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। সোমবার (২৩ জুন) সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়ে ওই ইলিশটি।

সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় ইলিশটি কিনে নেন আরেক ব্যবসায়ী নবীর হোসেন।

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় আকারের কিছু ইলিশ পাচ্ছে। যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। সেটিও আমি কিনেছি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না, যা আছে স্থানীয় নদীর ইলিশ। মাঝেমধ্যে দুটি একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসে।

সম্প্রতি সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে খুব কম সংখ্যক ইলিশ ধরা পড়ছে। এমন পরিস্থিতিতে হতাশ স্থানীয় জেলে ও ব্যাবসায়ীরা। তবে ইলিশ সরবরাহ কম থাকলেও জুনের শুরু থেকে জেলেরা বড় আকারের বড় সাইজের কিছু ইলিশ পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com