
নালিতাবাড়ী (শেরপুর) : নিয়োগবিধি সংশোধন, ১৪ তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
সারাদেশের ন্যায় মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। এতে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, হাসান উজ্জামান, হোসেন আলী, তাহমিনা বেগম, হুমায়ন কবীরসহ অন্যরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্তে¡ও বিগত সরকারের সময়ে শুধু আশার বাণীই শোনানো হয়েছে। কিন্তু স্বাস্থ্য সহকারীদের দাবীসমূহ পূরণ করা হয়নি।